সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় সরকারবিরোধী নানা বক্তব্যও প্রচারণা বন্ধ করতে বলায় হামলায় গুরুতর আহত হতে হলো একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে
আহত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন,উপজেলার ছদাহার ৭নং ওয়ার্ডের মো-রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৮)
বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ২.৩০ এর নাগাদ উপজেলার ছদাহার ছদাহার ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার আরিফের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
সাতকানিয়া থানায় শহিদুল ইসলামের দায়ের করা অভিযোগ সুত্রে জানাযায়-স্থানীয় মমতাজের ছেলে হৃদয়(২৩),আবুল কাশেমের ছেলে মমতাজ(৪৫)মমতাজের আরেক ছেলে রিয়াদ,ফিরোজ,আনোয়ার,এমরাব,আল-আমীনসহ আরো বেশ কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে স্থানীয় ইউপি সদস্য আরিফদের বাড়ির চলাচলের রাস্তায় ওৎপেঁতে থাকে -এদিকে স্থানীয় একটি মেহেদি অনুষ্ঠান থেকে আসার সময় শহিদুলের ব্যবহৃত মোটরসাইকেলকে গতিরোধ করেন উক্তসন্ত্রাসীরা।
পরে গতিরোধ করে গাড়ী থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করেন সাতকানিয়া উপজেলার ছদাহার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে।
পরে শহিদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত শহিদুল ইসলামকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে -আজ বৃহস্পতিবার বিকালে ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানও সাধারণ সম্পাদক দুলু সিকদার এই ঘটনার বিষয়ে গণমাধ্যমে বলেন-সরকার বিরোধী একটি গোষ্ঠীর নেতৃত্বেও ইয়াবার সাথে সম্পৃক্ত সরাসরি একটি চক্র আজকে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদকে হত্যার উদ্দেশ্য হামলা করেছেন আমরা এই ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দিবনা।
এদিকে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
একই সাথে আসামিদেরও ধরার চেষ্টা করা হচ্ছে।