সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় পূর্বের মামলা তোলে নিতে বাদীকে অতর্কিত ভাবে হামলা করার অভিযোগ ওঠেছে পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাহমুদুল হকের ছেলে মোঃইউনুছসহ বেশকয়েক আসামীদের বিরুদ্ধে। সোমবার বিকালে উপজেলার ছদাহার ৮নং ওয়ার্ডে বিল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। জানাযায়-ছদাহার ৮নং ওয়ার্ডের বিল্লাপাড়ার আলী আহমদের ছেলে রফিক আহমদ(৪০) এর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলেন -একই এলাকার মাহমুদুল হকের ছেলে মোঃইউনুস(৩৫), ইউনুসের স্ত্রী শাহিদা বেগম,মাহমুদুল হলের মেয়ে-হাসিনা আক্তার, মনির আহমদের ছেলে জাহিদুল ইসলাম শিবলী। ওই হামলার জেরে সাতকানিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়। ওই মামলার ১নং আসামী ইউনুস ছাড়া সবাই জামীনে আছেন। ইউনুস জামিনের জন্য আদালতে গেলে কারাগারে যাবেন, সেই ভয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় গোপনে অবস্থান করেন। এবং পূর্বের মামলা প্রত্যাহার করার দাবীতে বিভিন্নভাবে হুমকীধমকি অব্যহত রাখেন ইউনুস গং। সোমবার বিকালে রফিক আহমদ আনোয়ারা থেকে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে কোন কথাবার্তা ছাড়াই পেছন থেকে এলোপাতাড়ি লাঠিসোঁটা নিয়ে পিটিয়ে ফেলে দেয় ইউনুসসহ অপরাপর আসামীরা। মারাত্মক আহত অবস্থায় ভুক্তভোগী রফিক আহমদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় বলে জানান স্থানীয়রা। এদিকে রফিক আহমদ বলেন-আমার স্ত্রীকে মাথায় এলোপাতাড়ি দা দিয়ে কুঁপিয়ে আহত করার দায়ে মামলা করা হয় ইউনুসসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে ওই মামলা প্রত্যাহার করার জন্য বার বার চাপ দিলে আমি আগেই বলেছিলাম সাতকানিয়া থানা পুলিশকে। কিন্তু আজকে আমাকেও মেরে ফেলার উদ্দেশ্যে তারা হামলা করেন। এদিকে সাতকানিয়া থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান- দোষীদের গ্রেফতারের বিষয়ে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছেন।ইউনুসকে গ্রেফতার করা হবে খুব শীঘ্রই। এবং আগের মামলাও আছে আমার কাছে যা তদন্তাধীন।