কক্সবাজারে মেয়েকে বাবার ধর্ষণ, স্ত্রীর মামলা

কক্সবাজারের উখিয়ায় সিরাজুল ইসলাম নামের এক পিতার বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে । গত ১ সেপ্টেম্বর উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে  থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্ত ও ডাক্তারি পরীক্ষা শেষে পুলিশ মামলাটি রেকর্ড করে।

জানা গেছে- ১ সেপ্টেম্বর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের বিষয়টি জানার পরেও সংসার টিকিয়ে রাখতে ঘটনাটি কাউকে জানায়নি ভিকটিমের মা। পরবর্তীতে চিকিৎসা না করানোয় মেয়ের অবস্থার অবনতি ঘটতে থাকে। এছাড়া এ ঘটনার পর ওই পিতা মা ও মেয়ের ওপর নির্যাতন বাড়িয়ে দেয়। পরে কোন উপায় না দেখে অবশেষে বাধ্য হয়ে তিনি তার স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। অভিযুক্ত পিতাকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.