চট্টগ্রাম উত্তর পার্বত্য বনবিভাগের বাঘাইহাটে আবারো সেগুন কাঠ জব্দ

রেঞ্জার আক্তারুজ্জামান ম্যাজিকে-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রাম উত্তর পার্বত্য বনবিভাগের আওতাধীন বাঘাইহাট রেঞ্জ কর্তৃপক্ষ আবারো অবৈধ সেগুন কাঠ জব্দ করেছেন।

১১ই মে সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা মো:আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এদিকে বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা মো: আক্তারুজ্জামান বলেন , সোমবার সন্ধ্যা ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে  হাজাছ‌ড়ির ১০ নং এলাকা হ‌তে অ‌বৈধ সেগুন ক‌াঠ বোঝাই পিকআপটিকে ধাওয়া ক‌রে বি‌জি‌বি চেক পোষ্টের ওখানে  বাঁশ ফে‌লে রাস্তা অব‌রোধ ক‌রে আটক করা হয় এবং উক্ত গাড়ীসহ কাঠ রেঞ্জ অ‌ফিসের হেফাজ‌তে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, এর আগেও ১১ই এপ্রিল বাঘাহাট রেঞ্জ কর্মকর্তা আক্তারুজ্জামানের নেতৃত্বে শুকনাছড়া এলাকায় বন বিভাগের বাগান থেকে সরকারি মূল্যবান সেগুন গাছ কেটে দুষ্কৃতকারীরা অন্যত্র পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১৫২.৭১ ঘন ফুট চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়।সেই সময়ের উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা ছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.