ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার থেকে বৃষ্টি শুরু হয়। যার ফলে অফিসগামী লোকজনসহ ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। স্কুল-কলেজ ও মাদ্রাসামুখী শিক্ষার্থীরা পড়ল ভোগান্তিতে। থেমে থেমে বৃষ্টিপাত কমছেনা কোনভাবে। ফলে কর্মমুখী লোকজনকে বৃষ্টি ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে ঘরে। বৃষ্টিতে ঈদগাঁও বাজারসহ অলিগলি জুড়ে কর্দমাক্তে চেয়ে গেছে। বাজারের পশ্চিম গলি কাঁচাতরিতরকারী বাজারে একদিকে কদমাক্ত, অন্যদিকে রাস্তা সংকীর্ণ। দুই সমস্যায় ভোগছেন বাজারবাসী। ড্রেন দিয়ে পানি চলাচল করতে না পারায় হাসপাতাল সড়কের এক পাশে পানি জমে থেকে চলাচলে ভোগান্তিতে পড়েছেন নরনারীরা। যার কারনে অল্পবৃষ্টিতে পানিতে সয়লাভ হয়ে পড়ে কালীবাড়ী সড়ক। পাশাপাশি মাছ ও তরকারী বাজারের ভেতরে সড়কের বেহাল দশা। দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েন ব্যবসায়ীরা। ড্রেনের পঁচা পানির কারনে রোগীসহ সাধারন লোকজন চরম দূর্ভোগ আর ভোগান্তিতে পড়েছে। অনেকে বাজার থেকে প্রয়োজনীয় কাজকর্ম সেরে সন্ধ্যার আগে বাড়ীমুখী হতে দেখা যায়। ভূমি অফিস সংলগ্ন ও তেলিপাড়া সড়কের মাথার ড্রেনটির বিভিন্ন অংশে ভরাট হয়ে যাওয়ায় সুষ্ঠুভাবে পানি যাতাযাত করতে না সড়কের উপর পানি জমে চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে নানা শ্রেনী পেশার লোকজন। দেখার কেউ নেই। ১৪ সেপ্টম্বর বাজার ঘুরে বিভিন্ন পয়েন্টে এমন চিত্র চোখে পড়ে। অন্যদিকে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া খাল দিয়ে বৃষ্টির পানি যাতাযাত করতে না পারায় খালের পাশ্ববর্তী বাড়ীর উঠানেসহ গ্রাম্য চলাচল সড়কজুড়ে প্লাবিত হয়ে পড়েছে। চলাচলে কষ্ট পাচ্ছে নরনারীরা। আবার অনেকে ভোগান্তি পোহাতে হয়েছে। কালু নামের এক দিনমজুর জানান, বৃষ্টির ফলে কর্মজীবি মানুষরা অনেকটাই কর্মহীন অবস্থায় পড়ে আছে। থেমে থেমে বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন।