ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

রাঙ্গুনিয়ায় ছোট ভাই বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মৃত শাহিন উদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক লক্ষির খীল এলাকার গিয়াস উদ্দিন ছেলে। সে রাঙ্গুনিয়া স্কুলের ১০ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, ছোট ভাই সজীব বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পানিতে ডুবে যেতে থাকলে বড় ভাই শাহীন ছোট ভাইকে উদ্ধার করতে পুকুরে ঝাপ দেয়। সাঁতার না জানায় সে নিজেই পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল পুকুরে নেমে শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল আদন বলেন, দুপুরে পানিতে ডুকে যাওয়া এক কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.