ইয়াবাকারবারিদের উপর কিছুইতে থামছে না ঝড়-তুফান, কারবারি ধরা

নিজস্ব সংবাদদাতা

 

চট্টগ্রামের সাতকানিয়ায় নুরুল আবছার (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেহ তল্লাশী করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস স্টেশন এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আবছার কক্সবাজারের পৌরসভার ৮ নম্বর পৌর ওয়ার্ড
জাদিরাম পাহাড়ের আহাম্মদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।

তিনি জানান সাতকানিয়ার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে মারশা বাস থেকে মাদক ব্যবসায়ী নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়। পরে তার তাকে তল্লাশী করে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.