সিটি মেয়রকে নিয়ে কটূক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামী লীগের এর যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে নিয়ে কটূক্তিকারী কুলাঙ্গার নুরুল আবসারের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর চকবাজার মোড়ে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ও বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।