সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী সৌদিয়া বাস থেকে একজনকে আটক করে এসময় তার কাছ থেকে সতের শত ইয়াবা উদ্ধার করা হয়। তার নাম মোঃ সেলিম (২৪) সে কক্সবাজার জেলার টেকনাফ থানার কচ্ছবনিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড মৃত আব্দুল গফুর এর ছেলে।
অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামী মোঃ নুরুল কবির প্রঃ কালা মিয়া কে গ্রেফতার করে থানা পুলিশের আরেকটি টিম । সে কেওচিয়া দস্তিদারহাট বুচুরো বাড়ীর আব্দুল শুক্কুর এর ছেলে।
অন্য অভিযানে পরোয়ানাভুক্ত আসামী মঞ্জুর আলমকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কেওচিয়ার পূর্ব মাদার বাড়ীর এয়ার মোহাম্মদ এর ছেলে।
ভিন্ন অভিযানে কেওচিয়া দস্তিদারহাট বুচুরো বাড়ী বাইতুল ইজ্জত এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফজলুল করিমকে আটক করে সে আব্দুল শুক্কুর এর ছেলে।
সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।