শেখ হাসিনার জন্মদিনে যুবলীগ নেতা নুরুল আজিম রনির দোয়া
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদে আছর নগরীর হযরত সৈয়দ বদনা শাহা মিয়া (রা.) মাজারে দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আকতার হোসেন সৌরভ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল তানিম চৌধুরী, আরফাত উল করিম, মেহেদী হাসান, কুতুববউদ্দিন, রেজাউল আলম রিপন, আশিকুন্নবী, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, শাহাদাত হোসেন পারভেজ, এমআরএ হৃদয়, মিনহাজুল ইসলাম, মুহাম্মদ আরফাত হোসেন, তানভির হোসেন, নিশান চৌধুরী, রবিউল ইসলাম রনি, ওবায়দুল আলম শাকিল, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ফারক ইসলাম প্রমুখ।
নুরুল আজিম রনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে। শেখ হাসিনার পরবর্তী ইতিহাস একবিংশ শতকের অভিযাত্রায় তিনি কীভাবে বাঙালি জাতির কান্ডারি হয়েছেন তারই ইতিহাস। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন রূপায়নের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির আলোর দিশারী হওয়ার ইতিহাস।