পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জন পাচারকারীকে আটক করা হয়েছে
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক উদ্ধার করা হয়েছে। এসময় মাজহারুল (৩৫) ও মুবিন (৩০) নামে দুইজনকে আটক করা হয়। মাজহারুল কুমিল্লার দাউদকান্দি ও মুবিন দেবিদ্বার এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, পাচারকারীরা উল্লুকটি বান্দরবানের আলীকদম এলাকা থেকে ধরে চকরিয়া হয়ে লোহাগাড়ায় নিয়ে আসে। এখান থেকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘নাইস বার্ড গার্ডেন’ নামের একটি দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে তারা জানিয়েছে।