সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ায় আগামি নভেম্বর মাসে আসতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মু:নেজামুদদীন নদভীর আমন্ত্রনে সাতকানিয়া মাদার্শার বাবুনগর মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের সফল এই স্বরাষ্ট্রমন্ত্রী।
সমগ্র বাংলাদেশে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে এবং বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে সাতকানিয়া লোহাগাড়ার মানুষের উদ্দেশ্যে আগামি ১০নভেম্বর বক্তব্য দিবেন বলে সাতকানিয়ার সকল জনপ্রতিনিধিদের নিয়ে সমাবেশ সফল করার লক্ষ্যে এক বিশাল প্রস্তুতি বৈঠকে এসব কথা নিশ্চিত করেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মু:নেজাম উদদীন নদভী এমপি।
বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) মন্ত্রীর জনসভার প্রস্তুতি বৈঠকে আগামি ১০ই নভেম্বরের বিষয়ে এমপির নিজ বাড়িতে- সাতকানিয়ার সমগ্র ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বারদের ডেকে বাংলাদেশ সরকারের সফল স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে সফলও স্বার্থক করতে গুরুত্বপূর্ন পরামর্শ প্রদান করেন সাতকানিয়া লোহাগাড়ার এই সাংসদ।
সাংসদ নদভী প্রস্তুতি সভায় আগত ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের আরো বলেন-
আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া মহল্লায় বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন এবং বড় বড় মেঘা প্রকল্পের উন্নয়নের কথা জনগনকে ভালো ভাবে বুঝান।
কারণ সরকার আপনাদের মাধ্যমেই গ্রামীন অবকাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন যেটার রাজসাক্ষী আপনারাই।
দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এই শেখ হাসিনা সরকারকে আগামীতে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
নয়তো এই দেশ আবারো বিএনপি জোট সরকারের আমলের মত জঙ্গীও অকার্যকর দেশে পরিণত হবে বলেও মন্ত্রীর আগমনের এই প্রস্তুতি বৈঠকে চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে বলেন।
প্রস্তুতি বৈঠকে আরো বলেন-সাতকানিয়া লোহাগাড়ায় জামায়াত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সাংসদের সাথে হাত মিলিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরও একসাথে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহত করতে হবে।
পাশাপাশি সাতকানিয়া লোহাগাড়ায় যে কোন অনিয়ম অপকর্মও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনকে জিরোটলারেন্স থাকতেও নির্দেশ প্রদান করেন সাংসদ নদভী
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের এই প্রস্তুতি মিটিং এ তিনি আরো বলেন- আগামি নভেম্বরের ১০তারিখ জনসমাবেশে আমি সকল জনপ্রতিনিধিদের অংশগ্রহণ দেখতে চাই-কারণ সরকারের এই গুরুত্বপূর্ণ সফল স্বরাষ্ট্রমন্ত্রী যে আমাদের এলাকায় আসতেছে তা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।
তখন মন্ত্রীর জনসভা সফল করতে যা যা দরকার সবই করবে বলে হাত তোলে সাংসদ নদভীর সামনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ওয়াদা প্রদান করেন।