ঈদগাঁওতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁওতে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৯ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টায় মধ্যম ভোমরিয়াঘোনায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসাইন স্থানীয় মৃত আব্দুর রশিদের পুত্র। বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে পানি দিতে গেলে তিনি এ দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার আব্দুল হাকিম। তিনি আরো জানান, মুমূর্ষ অবস্থায় তাকে ঈদগাঁও বাজারের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় পরিবার পরি জনসহ আত্বীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

Your email address will not be published.