ঈদগাঁও উপজেলার বীরমুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সাবেক ছাত্রনেতা মরহুম বাবরের ১২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। জানা যায়,ঈদগাঁও ইউনিয়ন উত্তর মাইজ পাড়া মরহুম বীরমুক্তিযোদ্ধা মাষ্টার আলমের তৃতীয় সন্তান রাশেদ উদ্দিন চৌধুরী বাবরের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারে ২০ অক্টোবর বাদে জুহুর খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পাশাপাশি আত্বীয় স্বজনসহ দলীয় নেতা কর্মীরা মরহুমের আত্বার মাগফেরাত কামনায় কবরও জেয়ারত করেন। এমনটি জানান তারই বড়ভাই আ,লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু। রাশেদ উদ্দিন চৌধুরী বাবর কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মরহুম আলমগীর চৌধুরী হিরুর ছোট ভাই। উল্লেখ্য, ২০১০ সালের ২০ অক্টোবর নির্মমভাবে খুন হন রাশেদ উদ্দিন চৌধুরী বাবর।