ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ২৮ অক্টোবর

বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও ইউনিয়ন শাখার এক জরুরী সভায় আগামী ২৮ অক্টোবর বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয়। ২২ অক্টোবর সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদ পরিচালনায় জরুরী সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেছেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আবু হেনা সাগর, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম মাবু,সুলতান আহমদ ফিরোজ আহমদ,নুরুল আবছার,নুরুল আলম, গিয়াস উদ্দিন ও ইমন। সভায় সকলের মতামতের ভিত্তিতে ঈদগাঁও ইউ নিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা আগামী ২৮ অক্টোবর বিকেল তিনটায় পাবলিক লাইব্রেরীতে করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহীত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.