চন্দনাইশে ৮ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৮ দোকানদারকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার। শনিবার (২৯ অক্টোবর) রাতে চন্দনাইশ বাজার, উপজেলার মহাজন ঘাটা,রায় জোয়ারা ও থানার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় মোট ৮টি মামলায় ৫ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শনসহ স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। রাত ৮টার পর মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

Your email address will not be published.