ব্যস্তবহুল ঈদগাঁও বাজারে এবার শীতকালীন সবজির দাম উর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতা সাধারন। কেজি প্রতি ৫০ টাকার নিচে তরিতরকারী মেলানো মুসকিল হয়ে পড়ে। দৈনিক আয়ের নির্ভরশীল কর্মজীবিরা চরমভাবে বিপাকে পড়েছেন। পছন্দমত সবজি মিললেও অগ্নিমূল্যের কারনে কিনতে পারছেন না অনেকে। ৫ নভেম্বর সন্ধ্যায় ঈদগাঁওর তরকারী বাজার ঘুরে এমনি দৈন্যদশা চোখে পড়ে। বর্তমানে অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বিক্রেতা জানান, সবজির বাজারে কাহিল অবস্থা বিরাজ করছে। ক্রমে দাম বেড়েই চলেছে। বাজারে শীতকালীন সবজি ফুলকপি কেজি ১শত টাকা, বাঁধাকপি কেজি ৬০ টাকা, বড় আলু কেজি ৬০ টাকা, ঢেডস ৬০, আলু ৩০, বেগুন ৪০, টমেটো ১শত, কাঁচামরিচ ৫০, মুলা ৫০ ও শষা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে শাকের দামও বেড়েছে। পাঁচ টাকায় মূল্যের শাক এখন ১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে কেজি প্রতি ১০/১৫ টাকা বেড়েছে ঈদগাঁওতে। গ্রামাঞ্চল থেকে আসা দিনমজুরেরা জানান, সারাদিন কাজকর্ম করে আয় করে থাকি ২/৩ শত টাকা। কিন্তু তরকারী বাজারে আয়কৃত টাকা সংকুলান হয়না। চাউল ও মাছ কিনবো কি করে।অনেক সময় পরিবার পরিজনের নানা চাহিদা থাকা সত্তেও পূরন করা অসম্ভব হয়ে পড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর চড়াদাম নিয়ে চরমভাবে বেকায়দায়। ক্রেতারা আক্ষেপ কন্ঠে জানান, শীতের শুরুতেই নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দাম বেড়েছে। যাতে দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন বিপাকে পড়েছে।