“এসো বন্ধুত্বের টানে মাতায় তরঙ্গ ঐকতানে” শ্লোগানে দিনব্যাপী বর্ণিল আয়োজন করলেন কক্সবাজার- ০২ ব্যাচের বন্ধু মহল। জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সন্নিকটে হোটেল শৈবালে সকাল থেকে রাত পর্যন্ত নানান ইভেন্টে সাজানো হয়েছে ০২ বর্ণিল এই উৎসব। সাজিয়ে তোলা হয়েছিল উৎসবস্থল। ৫ নভেম্বর সকাল ৮টায় অভ্যর্থনা ও সুভিনিয়ন বিতরন থেকে শুরু করে পরবর্তী পবিত্র ধর্ম গ্রন্থ হতে পাঠ, জাতীয় সংগীত,কেক কেটে উৎসবের উদ্বোধন ও ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়। অন্যদিকে লেখাধুলা, ফটোশেসন ও বনার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এতে বন্ধুরা ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশেই অংশ নেন। পরে রেফেল ড্র, পুরুস্কার বিতরন ও সুদক্ষ শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়। কক্সবাজার ০২ ব্যাচের বর্ণিল এই আয়োজনে জেলার পেকুয়া,চকোরিয়া,ঈদগাঁও,রামু,উখিয়া, টেকনাফ,মহেশখালী,কুতুবদিয়া,কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিকের বেশি বন্ধু বান্ধবী অংশগ্রহন করেন উৎসবে। আবার অনেক বন্ধুরা পরিবার পরিজন নিয়ে এসেছেন। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু বান্ধবীদের কাছে পেয়েই খুশির আমেজে মেতে উঠেছেন। আবার অনেকে উৎসবের মাধ্যমে বহু পুরনো বন্ধুদের দেখার মত সুযোগ সৃষ্টি হয়েছে। কৃতজ্ঞতাও প্রকাশ করেন আয়োজক বৃন্দদের প্রতি। সরকারী মাতামুহুরী কলেজ লামার প্রভাষক বন্ধু আকতার কামাল অনুভূতি ব্যক্ত করে বলেন এবার কক্সবাজার-০২ ব্যাচের বর্ণিল আয়োজন আসলে চমকপ্রদ হয়। অসংখ্য বন্ধুদের উচ্ছাসে ভরপুর ছিল এই উৎসব। ঈদগাঁওর বন্ধু ব্যবসায়ী মুফিজ, জাহেদ রনি ও গফুর আলম বলেন, ব্যতিক্রমী আয়োজন করল কক্সবাজার ০২ ব্যাচ। বন্ধুদের ক্ষনিক আড্ডাসহ দিনব্যাপী পাশে থাকা ভালই লাগলো। সকলের প্রতি রইল শুভ কামনা।