বাঁশখালী উপজেলা ডাকঘর অফিসের রানার নুরুল কবির এর অবসর জনিত বিদায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ডাকঘর অফিসের রানার মোঃ নুরুল কবির এর বিদায় অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলা সদরের জিএস প্লাজা মার্কেটের ৩য় তলায় অস্থায়ী ডাকঘর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা পোস্টমাস্টার চন্দ্রনাথ আচার্য্য’র সভাপতিত্বে ও পোস্টম্যান অসীম কুমার দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান উপ-বিভাগের পরিদর্শক রাজীব দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাপোড়া পোস্টমাস্টার অধ্যাপক দিলীপ দাশ, বাঁশখালী উপজেলা ডাকঘর এর পোটাল অপারেটর মোঃ আবুল কালাম, মনতাজুর রহমান, পূর্ব মিনজিরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন সোলতানা এ্যানি, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, শাখা ডাকঘর কর্মকর্তা উর্মি বড়ুয়া সহ বিভিন্ন শাখা-উপশাখা অফিসের পোস্টমাস্টার, বিলীকারী ও পোস্টম্যান কর্মকর্তা কর্মচারী বৃন্ধ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা রানার মোঃ নুরুল কবির কে বিভিন্ন উপহার ও ক্রেস্ট দেন তাঁরা। অবসরের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। তারপরও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.