সিএনজি ড্রাইভারের গলায় ঝুঁলছে সাংবাদিকতার কার্ড-চলছে অভিনব কায়দায় টোকেন বানিজ্য

টোকেন বানিজ্যের বিরুদ্ধে এ্যাডিশনাল এসপি শিবলী নোমানের হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক

 

সিএনজি ড্রাইভারের গলায় ঝুঁলছে সাংবাদিকতার কার্ড-চলছে অভিনব কায়দায় টোকেন বানিজ্য।
সেই টোকেনের বিনিময়ে মাসিক গুনতে হয় ২হাজার থেকে ৩হাজার টাকা পর্যন্ত মাশোহারা।
আর সেই মাশোহারা যায় কতিপয় সাংবাদিক ও কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকার এজেন্টের পকেট হয়ে ট্রাফিক ইন্সপেক্টর পর্যন্ত।

সেরকম একজন লোকের নাম আব্দুর রহিম হান্নান বাড়ি তার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

সে তরুণ সাংবাদিক সৈয়দ আককাস উদদীন সম্পাদিত এই সময়ের জনপ্রিয় পত্রিকা চট্টগ্রাম সংবাদের নাম ব্যবহার করে বৃহত্তর চট্টগ্রামে সিএনজির টোকেন বানিজ্য করে আসছে।

তার এই লোগো ব্যবহার করে টোকেন বানিজ্যের বিষয়ে দেশের প্রথম সারীর দৈনিকগুলি নিউজ করলেও অদৃশ্য কারণে তার এই টোকেন বানিজ্য কমে না গিয়ে আরো প্রসারিত হয়ে যায়।
এক অনুসন্ধানে জানা গেল-সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম সংবাদের নাম দিয়ে ২৫টি সিএনজি চলে এভাবে তার নাম দিয়ে মোট ৩৮৫টি সিএনজি চলে চট্টগ্রাম সংবাদের নাম দিয়ে।
লক্ষ লক্ষ টাকার বানিজ্য করে এই আব্দুর রহিম হান্নান।
তার এই টাকার ভাগ যায় প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে, তার এই অপকর্মকে শেল্টার দেয়ার জন্য প্রতি উপজেলায় রয়েছে নিজস্ব কর্মী বাহিনী যারা সবাই নেশাগ্রস্ত।

কিন্তু এই আব্দুর রহিম হান্নান চট্টগ্রাম সংবাদ নাম দিয়ে চালায় একটি সিএসবিনিউজ ২৪ নামে একটি অনলাইন পোর্টাল। যে পোর্টালে নিউজ ওঠেছে সর্বশেষ ২০১৯সালে।আর এই হান্নান বাংলায় নিজের নামও লিখতে পারেননা।

এত লক্ষ লক্ষ টাকার টোকেন বানিজ্যের কিছুই জানেননা সাদার্ণ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে আসা এবং আইন বিষয়ে পড়াশোনা শেষ করা দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক তরুণ সাংবাদিক সৈয়দ আককাস উদদীন।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের কেরানীহাটে পুলিশ বক্সে আবারো সিএনজি ছাড়িয়ে নেয়ার জন্য তদবির বানিজ্য করতে আসলে, সিএনজি ড্রাইভারদের সাথে তার পূর্ববিরোধ বিষয়ে কথাকাটাকাটিতে এক পর্যায়ে কেরানীহাটস্থ চট্টগ্রাম সংবাদের অফিসে খবর গেলে -সাংবাদিক সৈয়দ আককাস দক্ষিন চট্টগ্রামে চট্টগ্রাম সংবাদের নাম বিক্রি করে কোন ধরনের টোকেন বানিজ্য না করার জন্য হুঁশিয়ার করে দেন।

 

জনরোষে পড়ার সময় সেই কথিত সাংবাদিক হান্নানের চেহারা

 

পাশাপাশি উপস্থিত জনগণের রোষানল থেকে বাঁচতে আর কখনো চট্টগ্রাম সংবাদের নাম বিক্রি করে মহাসড়কে সিএনজির টোকেন বানিজ্য করবেনা বলে মাফ চেয়ে চলে যায়।

এদিকে ঘটনার একটু পরে সাতকানিয়া কেরানীহাট বান্দরবান রাস্তার মাথায় সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন-মহাসড়কে কোন নাম দিয়েই কেউ টোকেন বানিজ্য করতে পারবেনা।

 

আব্দুর রহিম হান্নানের অকার্যকর পোর্টাল

 

সে যেই হবে হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরো বলেন সাংবাদিকের নাম দিয়ে সিএনজি চলবে এটা সুন্দর দেখায় না।
যে নামে চলবে চলুক বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

পাশাপাশি কোন কোন সাংবাদিকের নামে মহাসড়কে সিএনজি চলে তারও তালিকা করার জন্য সাতকানিয়ার টিআই জিল্লুর রহমানকে নির্দেশনা দেন।

এদিকে সিএনজি চালক শাহাদাৎ বলেন-সাতকানিয়ায় -টোকেন বানিজ্যের বিরুদ্ধে এ্যাডিশনাল এসপি শিবলী নোমানের এই হুশিয়ারী চলমান থাকলে হান্নানদের মত টাউট সাংবাদিকরা সরে যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.