পশ্চিম ঢেমশায় -ইউপি সদস্যের বিরুদ্ধে গায়ের জোরে জায়গা দখল করার অভিযোগ
বাঁধা দিতে গেলে প্রাণে মারা ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইছামতি আলী নগর মৃত নুরুল হাকিম এর ছেলে মোঃ নাছির উদ্দিন মেম্বারে (৪৫) এর বিরুদ্ধে তার আপন ফুফির জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ ওঠেছে।

সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে আরও জানা যায়, মোঃ নাছির উদ্দিন (৪৫) তার ফুফির জায়গা জমি দখলের পর ঘর নিমার্ণ করতে থাকে। গত ২৭ নভেম্বর সকালে বাদী রাবিয়া বেগম কে ঘর নিমার্ণে বাঁধা দিলে তাকে প্রাণে মারার হুমকি, মিথ্যা মামলায় জড়ানো সহ বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে।
মামলার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা জানান-পুলিশ তদন্তে করতে গেলো জোর করে কাউকে কিছু করতে দেয়া যাবেনা।
বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানান-নাসির মেম্বার হওয়ার গরমে এলাকায় যতসব অপকর্ম আছে সব নিজেও করে এবং খারাপ লোকদেরকে শেল্টারও দেয়।