প্রধানমন্ত্রীর জনসভা : যুবলীগের প্রস্তুতি সভা কাল

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় যুবলীগের প্রস্তুতি সভা মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভা সঞ্চালনা করবেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
আগামী ৪ ডিস্বের নগরের পলোগ্রাউন্ড মাঠে ও ৭ ডিসেম্বর কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় যুবলীগের উপ দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় যুবলীগের প্রস্তুতি সভা আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.