চট্টগ্রাম সংবাদে খবর প্রকাশের জের- মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবু তাহের এলএমজির সম্মানী ভাতা স্থগিত
চট্টগ্রামের সাতকানিয়া-
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজির মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা স্থগিত করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এস্টেট ও কল্যাণ শাখা -১।
২৩ নভেম্বর প্রশাসন ও অর্থ বিভাগের উপপরিচালক ও উপসচিব মোহাম্মদ ইউছুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের হাফেজ আহমদ গং আবু তাহের এলএমজির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা নন মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক অভিযোগ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গত ১৬ই নভেম্বর এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহেরের মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত করেন।
বিজ্ঞপ্তিতে আরও প্রকাশ করেন যে, অভিযুক্ত আবু তাহেরের ভাতা স্থগিত করতে সোনালী ব্যাংক সাতকানিয়া শাখার ম্যানাজারকে নির্দেশ দেন।
উল্লেখ্য, অভিযুক্ত আবু তাহের উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডেঙা মৃত আবদুর রহমানের ছেলে।
অন্যদিকে, অভিযুক্ত আবু তাহেরের মুক্তিযোদ্ধাকালীন ভূমিকার বিষয়ে ২০১৯সালের জুলাই থেকে চলতি বছরের বিভিন্ন সময় দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম সংবাদে নিউজ প্রকাশিত হয়ে ছিল।

এই বিষয়ে মন্ত্রনালয়ে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধাও কালিয়াইশের চেয়ারম্যান হাফেজ আহমদ বলেন-সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় সর্বশেষ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তদন্তে আবু তাহের প্রাথমিক ভাবে ভুয়া প্রমাণিত হওয়ায় পাশাপাশি দৈনিক সকালের সময়ও দৈনিক চট্টগ্রাম সংবাদের তথ্য-নির্ভর নিউজ মন্ত্রী মহোদয়ের নজরে আসায় তার ভাতা বন্ধ ঘোষনা করেছেন।