রাউজানে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ চেষ্টা-এক যুবক কারাগারে

রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ বছর বয়সী ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। গতকাল বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।এর আগে গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শহীদ জাফর সড়কের পাশের ধানক্ষেতে নিয়ে জামা খুলে ধর্ষণে চেষ্টা করে। তার শোরচিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় এজাহার দেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। অভিযুক্ত সাইফুদ্দিন উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আরব নগর হাসানখীল এলাকার প্রয়াত আবদুল বাছের এর ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় শীল বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে স্থানীয়রা ধরে থানায় সোপর্দ করে।ভিকটিমের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.