সাতকানিয়া পৌরসভায় প্যানেল মেয়র হলেন মোর্শেদ, সোহেল, মাছুমা

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া পৌরসভায় তিনজন কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে পৌর মিলনায়তনে তাদের সর্বসম্মতিক্রমে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।

এরা হলেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম মোরশেদ,  ৬ নম্বর ওয়ার্ডের সাইফুল আলম সোহেল এবং ১,২,৩ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মাছুমা বেগম। এদের মধ্যে একেএম মোর্শেদ ১ নম্বর প্যানেল মেয়র, সাইফুল আলম সোহেল ২ নম্বর প্যানেল মেয়র এবং মাছুমা বেগম ৩ নম্বর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করবেন।

পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব কাউন্সিলররা মিলে আমরা একটি প্যানেল তৈরি করেছি। এটিই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.