এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দীন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল ১০টায় চশমা জামে মসজিদের পাশে মরহুমের কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ১০টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ও বেলা ১১টায় আলোচনা সভা কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

কর্মসূচিসমূহ সফল করার লক্ষে মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.