সাতকানিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার এমটিএম ব্রিকফিল্ড গুঁড়িয়ে অভিযানের শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইট পোড়াতে জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ধ্বংস করা হয়। স্তূপকৃত বেশকিছু কাঁচা-পাকা ইটও
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নূর হোসেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার অভিযান শুরু হয়েছে। এমটিএম দিয়ে আমাদের অভিযান শুরু। আরও অসংখ্য অবৈধ ইটভাটা আছে। ধারাবাহিকভাবে সেখানেও অভিযান চালানো হবে।