লোহাগাড়ায় অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ওড়না প্যাঁচিয়ে রিনা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে লোহাগাড়া সদর রশিদের পাড়া এলাকায় একটি কলোনীতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

রিনা আকতার পাবনা সাথিয়া থানার বন গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী সিরাজুল ইসলাম বলেন, আমার স্ত্রী ২ মাসের অন্তঃসত্বা। একটি ঔষুধ কোম্পানিতে চাকরির সুবাদে ৬ মাস ধরে ভাড়াবাসায় থাকি। রাতে খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বিছানায় দেখতে না পেয়ে খুঁজে দেখি রান্না ঘরে টিনের চালের গাছে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। সাথে সাথে থানা পুলিশকে খবর দিই।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহত গৃহবধুর স্বামী আত্মহত্যার বিষয়টি থানায় জানায়। পুলিশের ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.