সাতকানিয়ার আমিলাইশে দরজার তালা ভেঙে কালী ও রাধা কৃষ্ণ মন্দির থেকে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চোরের দল এ ঘটনা ঘটায়।
চোরেরা আট আনা পরিমাণের দুই জোড়া স্বর্ণের কানের দুল, ২ জোড়া রুপার নুপুর, ৪টি পিতলের ঘট, ১৬টি পিতলের থালা, ২টি পিতলের গাবলা, ২টি পিতলের পঞ্চ প্রদীপ, ২টি রুপার চেইন, ৩টি পিতলের কাশা, ১টি পিতলের ঘণ্টা, ১টি পিতলের ছোট সিংহাসন নিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত। তবে এখন পর্যন্ত সাতকানিয়া থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। যদিও পুলিশ চোর শনাক্ত করতে কাজ শুরু করেছে।