মাদক পাচার বন্ধে ওসি আরাফাতের জিরো টলারেন্স, আবারও চোলাইমদ উদ্ধার

মাদক কারবার বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরফাত। মাদক কারবারিদের ধরতে নানা কৌশল অবলম্বন করছেন তিনি। পাশাপাশি থেমে নেই আদালতের নির্দেশনায় পলাতক আসামিদের ধরতে।

তারই ধারাবিহকতায় সাতকানিয়া সার্কেলের অতিরক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের দিকনির্দেশনায় ১০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ মো. শাহিদুল ইসলাম প্রঃ সাইদুল (২৪), সাজা পরোয়ানায় মো. জয়নাল আবেদীন (৩৮), পরোয়ানা ভুক্ত আসামি সাইফুল ইসলাম (৩৫), পরোয়ানাভূক্ত আসামি জিহান (২৯), পরোয়ানাভূক্ত আসামী মো. জয়নাল আবেদীন (৩৮) কে গ্রেপ্তার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, সাতকানিয়া আমার পুরনো কর্মস্থল। সাতকানিয়ার প্রতি আমার আলাদা ভালোবাসা। আমি চাই মাদক সন্ত্রাসমুক্ত সাতকানিয়া গড়ে উঠুক। প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.