আসাদগঞ্জ থেকে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার আসাদগঞ্জ থেকে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আসাদগঞ্জের খুইল্যা মিয়া মার্কেটে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিবেশ অধিদফতরের হিসাব রক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান ও পরিদর্শক মো. মনির হোসেন এবং ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.