সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র সংগঠন টিম-৭১ এর সম্মানিত প্রধান উপদেষ্টা সাতকানিয়া-লোহাগাড়ার দুই দুই বার নির্বাচিত মাননীয় সাংসদ সদস্য প্রফেসর ডঃ আবু রেজা নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীর একান্ত দিকনির্দেশনা ও তদারকিতে টিম-৭১ সাতকানিয়া উপজেলা শাখার আয়োজনে ৩০০ শীতার্ত মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (২২ জানুয়ারি) রবিবার বেলা ১২ টায় সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে গেøাবাল ইসলামি ব্যাংক ভবনে ফয়জুল আজিজ হিফজখানার প্রতিষ্ঠাতা ফয়জুল আজিজ চৌধুরী রনি’র সভাপতিত্বে ও টিম-৭১ এর প্রতিষ্টাতা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা সর্বদা অসহায় নারীদের পাশে দাড়ানোর নির্দেশনা দিয়েছেন। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যেভাবে অসহায় মানুষের এবং অসহায় মহিলাদের পাশে দাড়িঁয়েছি ঠিক একইভাবে শীতার্ত অসহায় মানুষের পাশে আছি। ভবিষ্যতে যেকোন সংকটকালে আমরা আপনাদের পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ আনিস, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, টেরিবাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলার আবদুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, পৌরসভার ৭-৮-৯ আসনের মহিলা কাউন্সিলার ও নারীনেত্রী শারমিন আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা ইমন, জিসান, রায়ান রবি, আলজায়েদ, সামেয় সহ অনেকে, কলেজ ছাত্রলীগ নেতা রাফসান, রাকিব, মিজান, শহীদ, এবং টিম-৭১ এর সদস্য শহীদ, মোবারক, রাকিব, মিজান, আদনান, কায়েদ, আলমগীর প্রমুখ।