কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় সংলগ্ন এস আলমের ২ নম্বর জেটির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার এসআই মিঠুন বালা জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪৫। তার পরনে একটি নীল রংয়ের ফুল হাতা ছেড়া গেঞ্জি ও পরনে নেভি ব্লু কালারের হাফ প্যান্ট। মৃতদেহটি প্রায় গলিত। লম্বায় ৫ ফুট ৬ ইঞ্চি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.