চন্দনাইশে ৫০ লিটার চোলাইমদসহ মো. আশরাফুল ইসলাম নামে এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে বরমা ইউপিস্থ সাতঘাটিয়া পুকুর পাড় নামক স্থানের গ্যাস পাম্পের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চন্দনাইশ থানাধীন বরমা ইউপিস্থ সাতঘাটিয়া পুকুর পাড় নামক স্থানের গ্যাস পাম্পের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় জনগন কর্তৃক আটককৃত একটি নীল রঙের টাটা পিকআপ (নাম্বার প্লেট বিহীন) এর মধ্যে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সবজির আড়ালে পাচারকালে ওই পিকআপ ড্রাইভার কে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, চোলাইমদ উদ্ধারের ঘটনায় ওই পিকআপ চালককের বিরুদ্ধে মামলা হয়েছে।