চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কাজ করার সময় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই শ্রমিক হলেন- মো. ইয়াসিন (২৭) ও মো. বাদশাহ (২৬)।
হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. শামীম বলেন, হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করেছি।