সন্তানসহ বাঁশখালীর নারীর মরদেহ মিললো কক্সবাজারের আবাসিক হোটেলে

কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সি আলিফ নামে হোটেলের ৪১১ নম্বর হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না মিললেও নিহত নারীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গত ১৪ ফ্রেবুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন ছেলেসহ হোটেলে রুম নেন। কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরেও বেড়ান। আজ সকালেও হোটেলের লোকজন হাসি মুখে দেখেছে। দুপুরে হঠাৎ রুম খোলা দেখে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে ‘স্বামী’ লাপাত্তা’। কেন কিভাবে এ ঘটনা ঘটলো তার রহস্য উদঘাটনে চেষ্টা করছে। ঘটনার পর ২ ছেলেকে নিয়ে লাপাত্তা স্বামী পরিচয় দেওয়া লোকটি। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটির রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ

মন্তব্য করুন

Your email address will not be published.