পাহাড় খেকোদের বিরুদ্ধে চরম্বায় প্রশাসনের চিরুনি অভিযান

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে পাহাড় খেকোদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে গভীর ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে ৪টি স্কেভেটর ও ১টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা হেলালকে জিম্মায় দেন।

অভিযানে জায়গার মালিক ও স্কেবেটর মালিকের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ কথা বললে তারা জানান পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ প্রকাশ সৈয়দ মেম্বার, আওয়ামী লীগ নেতা আসহাব উদ্দিন, আজম তাহেরের নাম বলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, আমরা রাতে অন্ধকারে পাহাড় কাটার খবর পেলে এসিল্যান্ডকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় পাহাড় কাটার সময় চরম্বা ইউনিয়ন পরিষদের পূর্ব পাশ থেকে ৪টি স্কেভেটর ও ১টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.