বাজালিয়ায় ইউনিয়ন পর্যায়ে সর্ববৃহত্তম শহীদ মিনারের উদ্বোধন

 

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া

সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের বহুকাংখিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।

৯ই মার্চ(বৃহস্পতিবার) সকালে বাজালিয়া পরিষদ চত্বরে এই শহীদ মিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক মো:সেলিম,বিশিষ্ট ব্যাংকার মোসাদ্দেকুল আলম আজাদ সিকদার,ও বাজালিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যও সদস্যাবৃন্দ এবং ছাত্রলীগনেতা মো:শাকিলসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাংসদ নজরুল ইসলাম বলেন-এরকম প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে যাতে জাতীর বীর সন্তানদের সম্মানে শহীদ মিনার নির্মিত হয় সেজন্য জাতীর জনক বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন।
এবং তিনি বাজালিয়া ইউনিয়ন পরিষদের উত্তরোত্তর ভবিস্যত কামনা করেন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তাপস দত্ত বলেন-আমি মনে করি আমার এই বাজালিয়া পরিষদের নির্মিত শহীদ মিনারের মত বড় সাতকানিয়ায় অন্য কোন ইউনিয়ন পরিষদে শহীদ মিনার নেই,হয়তো স্মৃতি স্তম্ভ থাকতে পারে, তাই এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়।

মন্তব্য করুন

Your email address will not be published.