লোহাগাড়ায় ৭ দোকানিকে অর্ধলাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকায় ৩ খাবার হোটেলসহ ৭ দোকানিকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— আদর্শ মিষ্টি ভবন, ইনসাফ রেস্টুরেন্ট, হোটেল শাহ মজিদিয়া, মমতাজ স্টোর, প্রগতি চাউল ঘরটা, রায়হান এন্টারপ্রাইজ ও নুর স্টোর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ৭ দোকানিকে ৪৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.