মাদক, অসাধু ব্যবসায়ী, অসামাজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চন্দনাইশ-আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম।
শুক্রবার বিকেলে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে দোহাজারী পৌরসভা হাজারী টাওয়ারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সড়ক জানজট মুক্ত রাখতে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বানও জানান
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ’র সঞ্চলনায় আলোচনায় অংশ নেন ট্রাফিক ইনচার্জ কবির উদ্দিন সরকার, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিল্লাল হোসেন, এ এস আই নুর নবী, এ এস আই আলাউদ্দিন, পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী ইনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী হাজারী শপিং’র সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মুহিম বাদশা, যুবলীগ নেতা ওসমান আলী ভুট্টো, কবি জাহাঙ্গীর, মেম্বার যথাক্রমে জামাল উদ্দিন, শাহ আলম, ব্যবসাসীয় নেতা যথাক্রমে, ওসমান গণী, মো. মামুনুল ইসলাম, মো. পেঠান সও. মো. আলমগীর, বন্ধন বড়ুয়া, নুর মোহাম্মদ, বাদশা, জাফর আলী, দেলোয়ার, মোবারক হোসেন, মো. জসিম, মো. ইদ্রিসসহ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও বিট পুলিশিং নেতৃবৃন্দ। সমাবেশে দোহাজারী পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।