নকল হারপিকের কারখানায় অভিযান, মালিককে ২ মাসের কারাদণ্ড

নকল হারপিক ও ভিম লিকুইডের কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা মালিক আব্দুর রহমানকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (৯ এপ্রিল) দুপুরের দিকে নগরের বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় আব্দুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ বোতল নকল হারপিক, ২০০ বোতল নকল ভিম লিকুইড এবং প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুর রহমান ৬ মাস ধরে এসব নকল পণ্য তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরকারহ করে আসছেন বলে স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তৎক্ষণাত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.