সাতকানিয়া প্রতিনিধি
এঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল বায়তুল মামুর জামে মসজিদে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভীর দেওয়া গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার সকালে মসজিদ প্রাঙ্গণে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। এতে খুশি হয়ে মুসল্লিরা এমপি নদভীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে স্থানীয় ব্যক্তি সৈয়দ আককাস উদদীন এবং শিল্পপতি আলহাজ্ব আজগরও ব্যবসায়ি মো:জাহাঙ্গীর বলেন- আ. ন ম সেলিম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এমপি মহোদয় থেকে এই গভীর নলকূপ বরাদ্দ পেয়েছি।
আমরা এমপি মহোদয় এবং সেলিম ভাইয়ের জন্য দোয়া করি।