প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী। শুক্রবার কেরানীহাট সাতকানিয়া রিসোর্ট প্রাঙ্গণে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা প্রতি বছরের ন্যায় এইবারও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন, প্রতিনিয়ত ছাত্রলীগের কর্মীদের খোজখবর রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, উপজেলা ছাত্রলীগের নেতা জমির উদ্দিন, আজাদ মোহন, তৌহিদুর ইসলাম, আবু সায়েদ, কর্ণেল অলী আহম্মদ কলেজ ছাত্রলীগ নেতা রিদুয়ান ইসলাম, মো. মিজান, হাবিবুর রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তারেক, সাধারণ সম্পাদক মো. পারভেজ, ছদহা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমানোল্লাহ্ ভূয়া, মিজানুর রহমান জয়, মজিবুর রহমান, খোরশেদ আলম, জি এম রহিম, নবাব মিয়া, শরীফ, সাইমুন, সাকিব সহ প্রমুখ।