চট্টগ্রামের সাতকানিয়ায় দুই মাদক ব্যবসায়ীসহ ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দুই মাদক কারবারির কাছ থেকে উদ্ধার করা হয় ১০৫ লিটার চোলাই মদ।
গ্রেপ্তাররা হলেন— আজিজনগর উত্তর ভিলিজার পাড়ার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে
মো. সৈয়দ নুর (৫৫), কোরবানিয়া ঘোনা এলাকার মো. আব্দুল শুক্কুর, উত্তর ছদাহা ফকিরহাটের মৃত সামশুল ইসলামের ছেলে মো. আলী, ছদাহা শ্যাম শিকদার পাড়ার মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ আবু তাহের, ঢেমশা ইউপি মৃত আমির হামজার ছেলে মো. মিজান (৩০), মৃত মোজাহার মিয়ার ছেলে আবুল হোসেন(৪০), চাঁদপুর বাকেরপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আল-মামুন (২৩), ঢেমশা রাজারবাড়ি এলাকার নুরুল আফসারের ছেলে সাকিব।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, মাদক নির্মুলের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। চেকপোস্টে প্রতিদিন খতিয়ে দেখা হচ্ছে। সেখানে নিয়মিত মাদকসহ কারবারিরা ধরা পড়ছে। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।