নাসিরাবাদে ইফতার বিতরণ করেন আ. লীগ নেতা কে.বি.এম শাহজাহান

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর পূর্ব নাসিরাবাদ হোটেল লর্ডস ইন এর সামনে নগর আওয়ামী লীগ নেতা কে.বি.এম শাহজাহান শনিবার (১৫ এপ্রিল) রোজাদার, এতিম খানার ছাত্র, পথচারী ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ হোসেন টিটুর ব্যবস্থাপনায় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কমল বড়ুয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মুহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসেদ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা পংকজ রায়, এম. এইচ মানিক, শাহদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, সাইফুদ্দিন সাইফু, আফতাব উদ্দিন মাহমুদ ইমন, শাহজাহান রুবেল, মুনসুর আলম রনি, এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসিন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হক, সাজ্জাদ হোসেন সোহেল, সমিরন দাস, পিংকু বনিক, আবু কালাম রিয়াদ হোসেন, বাবু দাশ, সাব্বির হোসেন প্রমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.