এয়ার এরাবিয়ার তিন সিটের নিচে ১ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ

শারজাহ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়ার G9522 ফ্লাইটের তিনটি আসনের উপরে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

রোববার (১৬ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আসা ফ্লাইটটিতে গোপন সংবাদের ভিত্তিতে রামেজিং করার সময় পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৩৯২ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ।

মন্তব্য করুন

Your email address will not be published.