সাতকানিয়ায় প্রকাশ্যে দোকানে ঢুকে গাড়ির কোম্পানিকে ছুরিকাঘাত

সাতকানিয়ার রাস্তার মাথায় ফলের আড়ঁতে ঢুকে নুরুল ইসলাম নামে এক গাড়ির কোম্পানিকে প্রকাশ্যে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে সেলিম সওদাগরের ফলের আড়তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা এক দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক প্রবীর দেব বলেন, আহত ব্যক্তি এবং দুর্বৃত্তকে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.