সাতকানিয়ার রাস্তার মাথায় ফলের আড়ঁতে ঢুকে নুরুল ইসলাম নামে এক গাড়ির কোম্পানিকে প্রকাশ্যে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে সেলিম সওদাগরের ফলের আড়তে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা এক দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে গেছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক প্রবীর দেব বলেন, আহত ব্যক্তি এবং দুর্বৃত্তকে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি নেওয়া হবে।