হাটহাজারী-নাজিরহাট মহসড়কের মেডিক্যাল গেট এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত মোহাম্মদ নাজিম উদ্দীন (৪০) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন।
তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজু তালুকদার বাড়ির (প্রকাশ জাকের মাস্টার বাড়ির) মৃত ইলিয়াছের ছেলে।
হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, ২০ এপ্রিল দুপুরে নাজিম বাড়ি থেকে নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হাটহাজারী মাদ্রাসায় নাজিমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।