বিদেশে থেকেও সাতকানিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি নদভী

পাঠালেন শতাধিক মানুষের খাবার

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের গরিবারঝিল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বিদেশ সফররত স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষ থেকে শতাধিক ব্যক্তিকে এসব খাবার বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডের পর রাজনৈতিক কোনো নেতাদের মধ্যের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এমপি নদভী।

মঙ্গলবার (২ মে) রাতেই এমপি নদভীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যক্তির কাছে রাতের খাবার পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর, সাতকানিয়া মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস আক্তার মুন্নি, সাতকানিয়া ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক রিদুয়ানুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. ইসলামুল হক আজাদ প্রমুখ।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গরিবারঝিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. ইসলামুল হক আজাদ বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বিদেশে রয়েছেন। তিনি অগ্নিকাণ্ডের খবর জেনেই ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তাদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক শতাধিক ব্যক্তিকে খাবার সরবরাহ করা হয়। এমপি মহোদয় তাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রশাসনকেও নির্দেশনা প্রদান করেছেন।’

মন্তব্য করুন

Your email address will not be published.